মেঘনা গ্রুপের আরও একটি নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করল মোহাম্মদ অ্যান্ড সন্স। নানা আড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মেঘনা গ্রুপের এই লাক্সারি ওয়াচ বুটিক এখন থেকে জেনিথ, ট্যাগ হিউয়্যার, মোভাডো, মন্ট ব্ল্যাঙ্ক ও ফ্রেড্রিক কন্সটেন্টের মতো বিশ্ববিখ্যাত সব সুইস ব্র্যান্ডের পরিবেশক ও বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। বাংলাদেশে ‘ঘড়ি শৌখিনতা’য় এক নতুন মাত্রা যোগ করা ছাড়াও মেঘনা গ্রুপের এই লাক্সারি ওয়াচ বুটিকে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড মন্ট ব্ল্যাঙ্কের কলম, যেমন :রোলার বলপয়েন্ট, বলপয়েন্ট ও ফাউনটেন পেনসহ উন্নতমানের শার্টের কাফ্লিং, বেল্ট, সানগ্লাস, মানিব্যাগ, বিজনেস ব্যাগ এবং আরো অনেক ব্র্যান্ডেড এক্সেসরিজ পাওয়া যাবে। ৪৫ হাজার থেকে ১১ লাখ টাকা পর্যন্ত মূল্যের পণ্যসমাহার রয়েছে এই লাক্সারি ওয়াচ বুটিকে। দুই বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ছাড়াও এসব পণ্য ক্রয়ে ক্রেতাদের জন্য থাকছে ১২ মাসের জন্য জিরো পারসেন্ট ইন্টারেস্টে ইএমআই-এ ঘড়ি ক্রয়ের সুবিধা। ক্রেতাদের যেকোনো ধরনের বিক্রয়োত্তর সেবাদানে মোহাম্মদ অ্যান্ড সন্সে থাকছে একটি অতি আধুনিক ও মানসম্মত সার্ভিস সেন্টার।