দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ৬ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৬ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ২ ও ৩। শুভবার: সোম ও বৃহস্পতিবার। শুভরত্ন: মুক্ত ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: আপনি বিনয়ী, নিরাসক্ত, পরিশীলিত ও সৃজনশীল। কল্পনাপ্রবণ হলোও আপনি চাপা। তাই আপনি হতে পারেন কিছুটা দুর্বোধ্য। মেধা ও উদ্ভাবনী ক্ষমতার সাথে সাথে আপনার রয়েছে ইনটুইশন। তাই যেকোন বিষয়ের মর্মমূলে আপনি সহজেই প্রবেশ করতে পারেন। আধ্যাত্মিকতা, ভ্রমণ ও বৈচিত্র্যের নেশা জীবনের এক পর্যায়ে আপনাকে পেয়ে বসতে পারে। যেকোন পরিবেশের সাথে আপনি ইচ্ছা করলে সহজেই মানিয়ে নিতে পারেন। স্বাধীন আত্মবিকাশের স্পৃহা আপনার সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বদরুদ্দিন ওমর, হোসনে আরা কামাল, আলতাফ মাহমুদ, আইরিন জুন, শিল্পপতি হারভে ফ্রি স্টন, রসায়নবিদ থমাস গ্রাহাম, আফসানা মিমি। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ সামাজিক কাজে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। পারিবারিক দিক মোটামুটি ভালো যাবে। নতুন কোন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ পরিশ্রম বৃদ্ধি পাবে। হূদযন্ত্রের দুর্বলতায় ভুগতে পারেন। শত্রু পক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কোন বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভাল যাবে। চিকিত্সকদের জন্য দিনটি শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। চাকিরতে কোন ধরনের অশান্তি দেখা দিতে পারে। সহকর্মীদের সাথে বিরোধ এড়িয়ে চলুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। মন ভালো থাকবে না। দূরের যাত্রা শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ পরিশ্রম বেশি হলেও অসম্পূর্ণ কাজ শেষ হবে। কাজের সাফল্যের জন্য আনন্দ পাবেন। নতুন কোন কাজের ব্যাপারে যোগাযোগ হতে পারে। কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে। সাম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যবসায়িক ঝামেলা অনেকাংশে মিটে যাবে। নতুন বিনোয়োগে সতর্ক থাকা উচিত। ধর্মীয় ও সামাজিক কাজে অংশ নিতে পারেন। মানসিক শক্তি বজায় থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ গৃহে আত্মীয় সমাগম হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। পেশাজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। জনসম্পৃক্ত পেশায় সাফল্য পেতে পারেন। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ মন ভালো থাকবে না। কোন সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন থাকতে পারেন। বিরোধ থেকে বিবাদ সৃষ্টি হতে পারে। বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো। কাজমর্মে মন বসানো কঠিন হবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কোনো মহত্ ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন। আধ্যাত্মিক ক্রিয়াকর্মের প্রতি ঝোঁক সৃষ্টি হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝি কিছু থাকলেও মিটে যাবে। প্রাপ্তি যোগ আছে। ক্লান্তি বোধ করতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভাল যাবে না। ঠিকাদারদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে অসন্তোষ দেখা দিতে পারে। পরিশ্রম বৃদ্ধি পাবে। ফলে ক্লান্তি বোধ করবেন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে সাফল্য পাবেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। প্রবাস আনন্দদায়ক হবে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ব্যবসায়িক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। অপ্রত্যাশিত কোন ঘটনার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। তথ্যগত বিভ্রান্তি এড়াতে চেষ্টা করুন। কাউকে ধারকর্য দেয়ার আগে ভালভাবে খোঁজ-খবর নিন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ তীর্থ ভ্রমণ হতে পারে। ধর্মীয় আধ্যাত্মিক কাজে সম্পৃক্ত হতে পারেন। নতুন কোন সংগঠনে জড়িত হওয়ার সম্ভাবনা আছে। কর্ম পরিবেশ খুব একটা ভালো থাকবে না। উত্সাহ হারাবেন না। প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন।