স্কাইফল
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ১৮:৪৬
জেমস বন্ড সিরিজের ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র যাতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ। ইয়ন প্রোডাকশন্সের ব্যানারে জেমস বন্ড সিরিজের এটি ২৩তম গোয়েন্দা চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রযোজনার দায়িত্বে রয়েছে—এমজিএম, কলাম্বিয়া পিকচার্স এবং সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট চলচ্চিত্রে প্রধান নাম ভূমিকায় জেমস বন্ড হিসেবে ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো রয়েছেন ড্যানিয়েল ক্রেইগ এবং খলনায়ক রাউল সিলভা হিসেবে আসীন আছেন জেভিয়ের বার্ডেম। এর চিত্রনাট্য তৈরি করেছেন জন লোগান, নিল পার্ভিস এবং রবার্ট ওয়াদে।