জন্মদিন

আলাউদ্দিন আলী

বাংলাদেশের চলচ্চিত্রের সংগীত পরিচালকদের মধ্যে ঈর্ষণীয় জায়গাটি দখল করে নিয়েছেন ইতোমধ্যেই। প্রায় ৩০০টিরও অধিক সিনেমার সংগীত পরিচালক হিসেবে এরই মধ্যে ৭ বার এবং শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ১ বারসহ মোট ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নিয়েছেন এই লিজেন্ড। সংগীত পরিচালনায় আসার আগে এই তারকা ওস্তাদ সাদেক আলীর কাছে বেহালা বাজানোর প্রশিক্ষণ নিয়েছেন অনেক বছর। এরপর বিভিন্ন সিনেমাতে বেহালা বাজাতে গিয়ে সংগীত পরিচালনার উপর আগ্রহ সৃষ্টি হয় এই সংগীত পরিচালকের। ১৯৭২ সালে দেশাত্মবোধক গান ‘ও আমার বাংলা মা’ গানের মাধ্যমে জীবনে প্রথম সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে এই সৃষ্টিশীল ব্যক্তির। তারপর বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কাজ করলে একই বছর ‘সন্ধিক্ষণ’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম সিনেমাতে সংগীত পরিচালনা শুরু করেন তিনি। তার সংগীত পরিচালনায় উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই প্রেমিক’ ইত্যাদি অন্যতম। আগামী ২৪ ডিসেম্বর এই সৃষ্টিশীল তারকার ৬৯তম জন্মদিন। তার এই জন্মদিনে আনন্দ বিনোদন-এর পক্ষ থেকে রইল অফুরন্ত শুভেচ্ছা এবং শুভকামনা। এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ২২ ডিসেম্বর :কণ্ঠশিল্পী আপেল মাহমুদ ২৩ ডিসেম্বর :কথাসাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল ২৫ ডিসেম্বর :নাট্যকার মাসুম রেজা ২৫ ডিসেম্বর :প্রয়াত কণ্ঠশিল্পী সঞ্জীব চৌধুরী।