কুমিল্লা

বিজয়ের স্মৃতিচারণে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী

কুমিল্লার চান্দিনায় শহীদদের রক্তে রঞ্জিত লাল-সবুজের পতাকার মান অক্ষুণ্ন রেখে দেশবাসীকে স্বাধীনতার পক্ষে জাগ্রত করার লক্ষ্যে ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’ এই উপপাদ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধে বিজয়ের স্মৃতিচারণ করে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’ প্রদর্শন করা হয়। গত শনিবার সন্ধ্যায় চান্দিনা উপজেলা মিলনায়তনে যুদ্ধ জয়ের এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে চান্দিনা কণ্ঠ সাধন আবৃত্তি পর্ষদ।