অবশেষে মাথা গোঁজার ঠাঁই মিলল শিউলির

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মৌছামান্দ্র গ্রামের শিউলি বেগমকে মাথা গোঁজার ঠাঁই করে দিল সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট। রবিবার দুপুরে উপজেলার মৌছামান্দ্রা গ্রামের শিউলি বেগমকে একটি ঘর প্রদান করে এ সামাজিক প্রতিষ্ঠানটি। গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় আগুন লেগে ঘর পুড়ে যায় শিউলির। তিনি সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের একজন সদস্য। তাই তখন শিউলিকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। তার ঘর পুড়ে যাওয়ায় সামাজিক প্রতিষ্ঠানটি তাকে ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। গতকাল সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ১ লাখ টাকা ও রহিম গ্রুপের এ জি এম মো. মাসুম আল হাসান ৪৫ হাজার টাকা দিয়ে ঘরটি তৈরি করে শিউলিকে বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক মো. শাহ জালাল, মৌছামান্দ্রা গ্রামের সাবেক মেম্বার মো. নুর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।