গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

ছবি আঁকার সময় যে কাঠের ফ্রেমে ক্যানভাসকে আটকে রাখা হয় সেই কাঠের ফ্রেমেরই সবচেয়ে বড় সংস্করণটি তৈরি করে যিনি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে সক্ষম হন তিনি হলেন রাজাশেখারন পরমেশ্বরন। ভারতের তামিলনাড়ু অঙ্গরাজ্যের মীনাচলের এই ব্যক্তি ২০০৮ সালের ১৯ এপ্রিল তার বানানো যে ফ্রেমটির জন্য গিনেজের এই স্বীকৃতি লাভ করেন সেটি উচ্চতায় ছিল সাড়ে ৫৬ ফুট বা ১৭.২২ মিটার এবং পাশের দিকে এর বিস্তৃতি ছিল ৩১ ফুট বা ৯.৪৫ মিটার।