জোকস
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ১৯:৪৫
:কী ব্যাপার বলো তো গোয়ালা। আজ তোমার গরুর দুধ এত পাতলা কেন?
:কী করব আম্মা! কাল সারা রাতই গরুটা বৃষ্টিতে ভিজছে তো তাই দুধের এই অবস্থা!
ক্রেতা :কি হে তোমার আম তো সবগুলোই ভীষণ ছোট ছোট!
বিক্রেতা :কিন্তু তাতে কী। একবার কাইটা দেখেন। আঁটিগুলা সবই বড় বড়।
পিতা (রাগত স্বরে) :তোমার পড়ালেখার জন্য প্রতি মাসে আমাকে কত টাকা খরচ করতে হয় জানো?
পুত্র :সে জন্যই তো বলছি বাবা! খামোখা এত টাকা নষ্ট না করে আমার পড়াশোনাটা তাড়াতাড়ি শেষ করে দিলেই হয়!
ওয়েটার চা পরিবেশন করছে। এমন সময় পাশাপাশি টেবিলে বসা দুজন খদ্দের বেশ রাগত স্বরে ডাকতে শুরু করলেন ওয়েটারকে—
প্রথম খদ্দের :কী হে এখানে আমার চায়ে মাছি কেন?
ওয়েটার :একটু আগে এই টেবিলে একজন মাছি মারা কেরানী টাইপের লোক বসেছিলেন তো, তাই হয়তো মাছিটা মরে আপনার চায়ের উপর এসে পড়েছে!
দ্বিতীয় খদ্দের :কিন্তু এখানে আমার স্যুপেও যে মাছি পড়ে আছে সেটার কী কারণ শুনি।
ওয়েটার :সে আর বলবেন না স্যার। আমাদের এই হোটেলের স্যুপটার এতই খ্যাতি যে মাছি পর্যন্ত স্যুপটার লোভ সামলাতে না পেরে স্যুপের বাটিতে পড়েই মারা গেছে!