শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:০৬
গতকাল শেয়ারবাজারের সাধারণ মূল্যসূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। ব্যাংকিং খাতে মূল্য কারেকশনের একদিন পরই গতকাল বেশিরভাগ ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে সূচকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গতকাল লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে ২৭টিরই দাম বেড়েছে। ব্যাংকগুলোর বাত্সরিক বোনাস ঘোষণার সময় আসায় ব্যাংকিং সেক্টরের দিকে বিনিয়োগকারীদের আগ্রহ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট ২৭০টি কোমপানির ৬ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৮০১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। লেনদেন হয়েছে ২৪৫ কোটি ৫৫ লাখ ৮ হাজার ৪১৩ টাকা, যা আগের দিনের চেয়ে ৪৩ কোটি ১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৭০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো-বেক্সিমকো, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ারওয়েজ, এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট, সামিট পাওয়ার, এনবিএল, বিএসসিসিএল, বেক্সিমকো ফার্মা ও আরএন স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- মডার্ন ডাইয়িং, ৭ম আইসিবি, সামিট পাওয়ার, বেক্সিমকো, বেক্সিমকো সিনথেটিক্স, শাইনপুকুর সিরামিকস, সামিট এলায়েন্স পোর্ট, বীচ হ্যাচারী, দেশবন্ধু পলিমার ও আরডি ফুড। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- সমরিতা হাসপাতাল, লিব্রা ইনফিউশন, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, শ্যামপুর সুগার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণ ১, জেনারেশন নেক্সট, রেনউইক যজ্ঞেশ্বর ও ১ম প্রাইম মিউচ্যুয়াল ফান্ড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৪২ পয়েন্টে। আর সিএসই-৩০ মূল্যসূচক ১৫৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের হাত বদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ৮২ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকা। লেনদেনকৃত কোম্পানিগুলোর দাম বেড়েছে ১২০টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।