রণবীর এবার আমার ফিল্মফেয়ারের রেকর্ড ভাঙতে পারে :কারিনা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:২১
বলিউডের এ সময়ের অন্যতম সেরা অভিনেত্রী কারিনা কাপুর এ পর্যন্ত ফিল্ম ফেয়ারের ৬টি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এবার তাই কাজিন রণবীর কাপুর কারিনার এই রেকর্ড ভাঙতে যাচ্ছে। কারিনা বলেন, ‘যখন আমি ছোট্ট ছিলাম, তখন থেকেই আমি ভাবতাম একদিন আমি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করব। সেদিন স্টেজে একটি অসাধারণ বক্তব্য দেবো। যেখানে আমি আমার বাবা, মা এবং কাপুর পরিবারকে ধন্যবাদ জানাব। আমি তো ফিল্ম ফেয়ার পেয়েছি, ছয়টি পেয়েছি। আরও পাওয়ার আশা আছে। কিন্তু আমি এখন নিজের পরিবারের মধ্যেই কঠিন প্রতিযোগিতায় পড়ে গিয়েছি। খুব শীঘ্রই রণবীর আমার সেই ৬টি ফিল্মফেয়ারের রেকর্ড ভাঙতে যাচ্ছে এবং খুব সম্ভবত দাদার রেকর্ডও ভাঙবে।’ সম্প্রতি ফিল্ম ফেয়ারের ২০১৩ সালের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে কারিনা এসব কথা বলেন।
উল্লেখ্য, রাজ কাপুর ১১টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। রণবীর কাপুর ‘সাওয়ারিয়া’, ‘ওয়েক আপ সিড’ ছবি দুটোর জন্য দুটি ফিল্মফেয়ার এবং ‘রকস্টার’ ছবির জন্য দুটি অ্যাওয়ার্ড পান। এবার ‘বারফি’ ছবির জন্যও এ রকম একাধিক অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে।