শুরু হচ্ছে ‘প্রজ্ঞা পারমিতা’
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:২২
গত ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ফেয়ার অ্যান্ড লাভলী নিবেদিত ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’। নাটকটি প্রতি বুধ ও বৃস্পতিবার রাত ৮টা থেকে এটিএন বাংলায় প্রচার হবে। এটি ১০৪ পর্বের ধারাবাহিক নাটক। ধারাবাহিকটি লিখেছেন মাতিয়া বানু শুকু। যৌথভাবে পরিচালনা করেছেন মাতিয়াবানু শুকু ও যুবরাজ খান। ‘প্রজ্ঞা পারমিতা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, সানজিদা প্রীতি, আফরান নিশো, তানিয়া হোসাইন, মাহমুদুল ইসলাম মিঠু, শম্পা রেজা, শাহেদ আলী, সুষমা সরকার, ডমিনিক, দ্বিপান্বিতা, দিহান, তারিন রহমান, ইমতিয়াজ বর্ষন, ফারজানা ছবি, সাইমা, সোমা, নুসরাত মম, খালিদ হাসান রুমি, খলিলুর রহমান কাদেরী, জ্যোস্নে আরা জ্যোত্স্না।