রোকেয়া প্রাচীর উপস্থাপনায় আজ ‘তবুও বাঁধন’

মানুষের সম্পর্কের নানাবিধ সমস্যা, জটিলতা, দ্বন্দ্ব, টানাপোড়েন এবং তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও পরামর্শের মাধ্যমে সমাধানের প্রচেষ্টা নিয়ে একুশে টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘তবুও বাঁধন’। আজকের ‘তবুও বাঁধন’-এর আলোচনার বিষয় থাকবে ‘মা ও মেয়ের সম্পর্ক’। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ফাতেমা শিলু। রোকেয়া প্রচীর উপস্থাপনায় এবং ডা. মোহিত কামালের মনোবিশ্লেষণে আজকের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. মেহতাব খানম। বিষয়ভিত্তিক এই অনুষ্ঠানটিতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ নির্দেশনা করা হয়। অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার রাত ১০টা ১০মিনিটে প্রচারিত হবে।