সাংবাদিকতা ও গণযোগাযোগ ক্যারিয়ার গড়তে সহায়তা দিচ্ছে ডিআইইউ
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:১২
দেশে প্রতিনিয়ত মানুষ মিডিয়ামুখী হওয়ার সাথে সাথে প্রয়োজন দেখা দিয়েছে দক্ষ একদল মিডিয়া কর্মীর। দেশের জার্নালিজম পেশাকে আরও দক্ষ ও পেশাদার করে গড়ে তোলা এবং মিডিয়ার মান উন্নয়নে বিশেষ ভুমিকা রাখার লক্ষ্যেই ড্যাফোডিল ইনটারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে ‘সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ।’ এই বিভাগের পড়ালেখা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ফোন করতে পারেন ৯১৩৮২৩৫, ৯১১৬৭৭৪, ০১৭১৩৪৯৩০৮৯ নম্বরে।
বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকতা তথা মিডিয়া যেভাবে সম্প্রসারিত হচ্ছে এবং তার রূপ ক্রমশ যেভাবে পেশাদারিত্বের দিকে ঝুঁকছে, সে তুলনায় পেশাদার কর্মী গড়ার প্রতিষ্ঠান একেবারেই অপ্রতুল। এই অভাবকে পূরণ করার মানসেই গুণগত শিক্ষার নিশ্চয়তার দৃঢ় প্রত্যয় নিয়েই মূলত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই উদ্যোগ। মাত্র পাঁচজন শিক্ষার্থী দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী’র দীপ্ত পদচারণায় মুখরিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসটি’র ‘সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে রয়েছে চার বছর মেয়াদী অনার্স এবং পরবর্তীতে এক বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রি। তাছাড়া রয়েছে দুই বছর মেয়াদী মাস্টার্স কোর্স। এখানে রয়েছে অত্যাধুনিক মিডিয়া ল্যাব। সাংবাদিকতা পেশায় হাতে-কলমে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই পেশাদার মিডিয়াকর্মী গড়ে তুলতে এখানে রয়েছে মিডিয়া ল্যাব, যাতে রয়েছে সব ধরনের কারিগরি সরঞ্জাম ব্যবহারের সুবিধা। পাশাপাশি এখানকার শিক্ষার্থীদের জন্য রয়েছে মানসম্মত পাঠাগার, ফিল্ম ক্লাব, পত্রিকায় লেখালেখির সুযোগ ইত্যাদি। অনার্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এক বত্সরের মাথায় হাতে পাবে একটি করে ল্যাপটপ। বিস্তারিত জানতে যোগাযোগ: ১০২ শুক্রাবাদ, ঢাকা-১২০৭।