হাউজ কিপিংয়ে রয়েছে সম্ভাবনা

যেকোনো জিনিস সাজিয়ে-গুছিয়ে রাখাটা এক ধরনের শিল্প। এর জন্য খুব বেশি মেধা বা শিক্ষার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় ইচ্ছাশক্তি ও কৌশলের। আর যারাই এ সাজানো-গোছানোর কাজ পছন্দ করেন, তারা আসতে পারেন হাউজ কিপিং পেশায়। এটি হতে পারে নিজের বাসা/রুম গুছিয়ে রাখা থেকে শুরু করে সেই পাঁচতারকা মানের হোটেল পর্যন্ত। আর দেশ-বিদেশে এসব পাঁচতারকা হোটেল গড়ে ওঠার পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে হাউজ কিপিং পেশাটি। এ পেশায় চাকরির চাহিদা ও সুযোগও বাড়ছে প্রচুর। ন্যূনতম এসএসসি পাস হলেই এ বিষয়ে স্বল্পমেয়াদি একটি প্রশিক্ষণ নিয়ে আপনি শুরু করতে পারেন আপনার পেশাজীবন। শুধুমাত্র মনোবল, উপযুক্ত প্রশিক্ষণ এবং কাজের অভিজ্ঞতা দিয়ে গড়তে পারেন উজ্জ্বল ক্যারিয়ার। পেশা হিসেবে হাউজ কিপিং :সাধারণত হাউজ কিপিংকে বলা হয়ে থাকে একটি হোটেলের কেন্দ্রবিন্দু বা হার্ট। কারণ রুম ছাড়া কোনো হোটেল চিন্তাই করা যায় না। শুধু তাই নয়, হোটেল-মোটেল-রিসোর্ট বা বহুজাতিক কোম্পানিগুলো যখনই তাদের বাহ্যিক সৌন্দর্যের বিষয়ে নজর দেয় তখনই হাউজ কিপিং শব্দটি চলে আসে। হোটেলগুলোতে কক্ষ সজ্জা, বেড তৈরি, ক্লিনিং সার্ভিস, লন্ড্রি সার্ভিস, হাইজিন অ্যান্ড স্যানিটেশন, ফার্স্ট এইড হাউজ কিপিং বিভাগের অন্তর্ভুক্ত। হোটেলে আসা একজন অতিথিকে সবার আগে আকৃষ্ট করে সেখানকার সাজানো-গোছানো পরিবেশ। আর এ গুরুদায়িত্বটি থাকে হাউজ কিপারদের ওপরেই। এ পেশায় কাজের সুযোগ :পর্যটন শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে গড়ে উঠছে তারকামানের অভিজাত সব হোটেল। এর ছোঁয়া লেগেছে মধ্যপ্রাচ্যসহ আমাদের দেশেও। দেশের মধ্যেই আন্তর্জাতিক হোটেলগুলোতে হাউজ কিপিং বিভাগে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। এছাড়াও দেশের বাইরের হোটেলগুলোতেও রয়েছে দক্ষ হাউজ কিপারের ব্যাপক চাহিদা। ইউরোপের দেশগুলোর পাশাপাশি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হাউজ কিপিং পেশায় রয়েছে উজ্জ্বল ক্যারিয়ারের সুযোগ। তাই কাজের ক্ষেত্র বিবেচনায় হাউজ কিপিং এখন অন্যতম আকর্ষণীয় পেশা। এ পেশায় ছেলে-মেয়ে উভয়েই গড়তে পারেন সম্ভাবনাময় ক্যারিয়ার। তবে এ পেশায় আসতে সবার আগে প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ প্রদান করতে প্রতিষ্ঠিত হয়েছে নিউটন হোটেল স্কুল। ০১৯৬২৫৯৫৪৬১, ০১৭৩৮৯৬৬৭৯৮ নাম্বারে ফোন করে জানতে পারবেন এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য। প্রশিক্ষণের সুযোগ :হাউস কিপিং পেশায় হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই। আর এই বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে নিউটন হোটেল স্কুল। এখান থেকে হাউজ কিপিং কোর্স সম্পন্ন করতে সময় লাগবে তিন মাস। রয়েছে এক মাসের হাতে-কলমে প্রশিক্ষণ ও দুই মাসের হোটেল অ্যাটাচমেন্টের সুযোগ। ইংরেজি শেখার সুযোগও রয়েছে এখানে।