পাকুন্দিয়ায় লাশ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল বুধবার উপজেলার চিলাকাড়া গ্রামের বিলপাড়ের একটি গাছ থেকে সৈয়দ সবুজ মিয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খলা গ্রামের সৈয়দ গিয়াস উদ্দিনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ২-৩ দিন পূর্বে উপজেলার চণ্ডিপাশা গ্রামে সবুজ মিয়া তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার এক পর্যায়ে বাড়ি থেকে উধাও হয়ে যায় সবুজ। রাতে এলাকায় ঢোল বাজিয়েও তাকে পাওয়া যায়নি। সকালে বিলপাড়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।