বকশীগঞ্জে আলু চাষিরা ঋণ পাচ্ছে না

কৃষি ব্যাংকে টাকা বরাদ্ধ না থাকায় ব্যাংকে ঘুরাঘুরি করেও বকশীগঞ্জের আলু চাষিরা চলতি মওসুমে ঋণ নিতে পারছেনা। ফলে আলু চাষে বিঘ্ন ঘটছে। হতাশা বিরাজ করছে চাষিপরিবারে। জানা যায়, ২০০৯-১০ অর্থ বছরে বকশীগঞ্জ কৃষি ব্যাংকের মাধ্যমে ঋণ বরাদ্ধের পরিমান ছিলো প্রায় ৬ কোটি টাকা। ২০১০-১১ অর্থ বছরে ছিলো প্রায় সাড়ে চার কোটি টাকা। ২০১১-১২ অর্থ বছরেও প্রায় সমপরিমান ছিলো। কিন্তু অজ্ঞাত কারনে চলতি মওসুমে আলু চাষিদের মাঝে ঋণ বিতরণের জন্য মাত্র ৮৮ লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার মর্ত্তুজ আলী জানান, এই মওসুমে আলুচাষ হয়েছে প্রায় ১৮০০ হেক্টর জমি। তাই কৃষকরা ঋণ সুবিধা না পেলে চাষাবাদে সমস্যায় পড়বে। উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ নাগ জানান, বরাদ্ধের পরিমান বাড়ানোর জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।