রায়গঞ্জে সোনাবাহিনীর কম্বল বিতরণ

রায়গঞ্জের ঘুরকা ইউনিয়নের ভূইয়াগাঁতী মহাশ্মশান ঘাট এলাকায় দুঃস্থদের সেনাবাহিনী গরম কাপড় বিতরণ করেছে। গত মঙ্গলবার ১১ পদাতিক ডিভিশনের ১৩৫ ফিল্ড ওয়ার্কশপ ইউনিট প্রধান মেজর নাসির উপস্থিত থেকে ৬০ পিস কম্বল ও ১০ পিস সোয়েটার বিতরণ করেছেন। এসময় স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ সরকার, ইউনিটের সকল অফিসার ও জোয়ানগণ উপস্থিত ছিলেন।