চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বুধবার সকালে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত রাবেয়া বেগম (৮০)। তিনি নাচোল উপজেলার ঘিওন গ্রামের মৃত বাক্কার হোসেনের স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশনের জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, সকাল পৌনে ৮টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী লোকাল ট্রেন ঘিওন এলাকায় রাবেয়াকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।