দেবদাস নিয়ে জটিলতার
অবসান
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
দেবদাস ছবিটির মহরত অনুষ্ঠানে বাংলাদেশের কিংবদন্তী নায়ক বুলবুল আহমেদ বলেছিলেন ‘আমার খুব ঈর্ষা হচ্ছে চাষী নজরুল ইসলামকে দেখে। কারণ আমি একবার দেবদাস আর চাষী দুইবার। এই সৌভাগ্য সবার হয় না। তিনি সৌভাগ্যবান।’ মহানায়ক বুলবুল আহমেদ এই নতুন দেবদাস দেখে যাবার ইচ্ছে পোষণ করেছিলেন। কিন্তু তার জীবদ্দশায় মুক্তি দেয়া গেল না। শাকিব খানের শিডিউলজনিত কারণে অবশেষে শাকিব খান, মৌসুমী ও অপু বিশ্বাসের এই নতুন দেবদাস মুক্তি পেতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে ভালবাসা দিবস উপলক্ষে।
ছবিটির মুক্তি বিলম্বের কারণ হিসেবে চাষী নজরুল ইসলাম বলেন,‘ ছবিটি একটা জটিলতায় আটকে ছিল। ভাল কিছু সিদ্ধান্তের জন্যই এই বিলম্ব। তবে ছবিটি দেখে সেই বিলম্বের কারণ দর্শকেরা বুঝতে পারবেন। কারণ ছবির মানের স্বার্থেই এই বিলম্ব করা।’