ডেসটিনির দুর্নীতি নিয়ে
বাণিজ্য মন্ত্রণালয়ে
আজ বৈঠক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের (রেজসকো) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।