এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ শুরু আজ
পাকিস্তান-ভারত লড়াই সোমবার
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৫০
সূচি
ডিসেম্বর ২০
মালয়েশিয়া-জাপান
ভারত-চীন
পাকিস্তান-ওমান
ডিসেম্বর ২১
ভারত-জাপান
পাকিস্তান-চীন
মালয়েশিয়া-ওমান
ডিসেম্বর ২৩
জাপান-চীন
ভারত-ওমান ৬
পাকিস্তান-মালয়েশিয়া
ডিসেম্বর ২৪
জাপান-ওমান
চীন-মালয়েশিয়া
পাকিস্তান-ভারত
ডিসেম্বর ২৬
চীন-ওমান
পাকিস্তান-জাপান
মালয়েশিয়া-ভারত
ডিসেম্বর ২৭
পঞ্চম স্থান বনাম ষষ্ঠ স্থান পাওয়া দল
চতুর্থ স্থান বনাম তৃতীয় স্থান পাওয়া দল
দ্বিতীয় স্থান বনাম প্রথম স্থান পাওয়া দল (ফাইনাল)
ভারতের জাতীয় হকি দলের অস্ট্রেলীয় কোচ মাইকেল নবস মনে করছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে পাকিস্তানই ফেভারিট। কাতারে আজ বৃহস্পতিবার থেকে এ প্রতিযোগিতা শুরু হচ্ছে। বিশ্ব হকি র্যাংকিংয়ে এশিয়ার শীর্ষ ছয়টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেয়।
পাকিস্তান সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতায় ভারতকে হারিয়ে ব্রোঞ্জ জেতে। তাছাড়া ছয়জাতির এশিয়ান চ্যাম্পিয়নশিপে পাকিস্তান এবার র্যাংকিংয়ের শীর্ষে আছে। সবুজ জার্সিধারীরা অস্ট্রেলিয়ায় ব্রোঞ্জ জয়ের সুবাদে হকির বিশ্ব সংস্থা এফআইএইচের সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে নবম থেকে পঞ্চম স্থানে উঠে আসে।
অজি কোচ দলের সাথে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বলেন, ‘পাকিস্তান এই টুর্নামেন্টে জোর ফেভারিট। ভারতীয় কোচের মতে অভিজ্ঞ খেলোয়াড়রা পাকিস্তান দলকে দাপটের সাথে খেলতে সাহায্য করবে।
মাইকেল নবস বলেন, ‘উভয়দলই (ভারত ও পাকিস্তান) কঠিন একটা টুর্নামেন্ট খেলে এই টুর্নামেন্টে খেলতে নামছে। তবে পাকিস্তান দলে আছে শাকিল আব্বাসি ও ওয়াসিম আহমেদের মতো বড় মাপের খেলোয়াড়। দুজনে মিলে ৬০০র কাছাকাছি ম্যাচ খেলেছে। আমাদের আছে সর্দার সিং যে কিনা খেলেছে ১৫০টি ম্যাচ।’
এশিয়ান চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ও ভারতের মধ্যকার বহুল প্রতীক্ষিত খেলাটি হবে ২৪ ডিসেম্বর সোমবার। এটি হলো গ্রুপ পর্বের খেলা।
আসন্ন প্রতিযোগিতা সম্পর্কে পাকিস্তান দলের প্রধান কোচ আখতার রসুল কাতারের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পদক মঞ্চে ওঠার কৃতিত্বের পর তার দলের মনোবল খুবই উঁচুতে। শুধু তাই নয় তারা এখন ‘জনপ্রত্যাশা মেটাতে ভাল খেলবে।’ ভারত এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন। চীনে অনুষ্ঠিত প্রথম আসরের শিরোপা তুলে নিয়ে ভারতীয় দল এ কৃতিত্ব দেখায়। সেবার তারা পেনাল্টি শুটআউটে পাকিস্তানকে হারিয়ে ট্রফি তুলে নিয়েছিল।
দক্ষিণ এশিয়ার এই দুই শক্তির পাশাপাশি চীন, মালয়েশিয়া, জাপান ও ওমান আটদিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আল রায়ান হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাগুলো।