শিরোপা লড়াইয়ে মোহামেডান ব্লুজ

ওশেন শীপ বিল্ডার্স প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান ব্লুজ আবারও ফিরে আসলো শিরোপা লড়াইয়ে। গতকাল বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান ব্লুজ ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয়লাভ করে। দলের হয়ে টনি ও ওয়াদুকুন গোল দু’টি করেন। বিরতি পর্যন্ত খেলা ছিল গোল শূন্য। তবে এ সময় মোহামেডান ব্লুজ দলের প্রাধান্য ছিল সুস্পষ্ট। কিন্তু তারা তার সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়। বিরতির পর ব্রাদার্স ইউনিয়নের রক্ষণভাগ দুর্বল হয়ে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে মোহামেডান ব্লুজ জয় নিশ্চিত করে। মোহামেডান ব্লুজ ৬ খেলায় ১৩ এবং ব্রাদার্স ইউনিয়ন ১০ পয়েন্ট অর্জন করে।