শোক সংবাদ

হারুনর রশীদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা হারুনর রশীদ (৬২) বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। তাকে চাঁদপুরের মতলব উপজেলার ইসলামাবাদ গ্রামে দাফন করা হয়। তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম শোক প্রকাশ করেছেন। মো. সুলতান হোসেন চাঁদপুরের বৃহত্তর মতলব উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি মো. সুলতান হোসেন সরকার বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ২ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। আজ বেলা ১১টায় মতলব নিউ হোস্টেল মাঠে ও বেলা ২টায় নিজ গ্রামের বাড়ি পূর্ব ইসলামাবাদ ঈদগাঁ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। নূরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সাবেক আমির মাস্টার নূরুল ইসলাম (৭০) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গোলেজা বেওয়া বগুড়ার দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুকের মা গোলেজা বেওয়া (৮২) বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৫ পুত্র, ২ কন্যা রেখে গেছেন। ছায়েদুল্লাহ খান কুমিল্লার দাউদকান্দি উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধ মো. ছায়েদুল্লাহ খান সফিক মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ১ পুত্র, ৩ কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তাকে তিতাস উপজেলার গাজীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শওকত হোসেন বাবুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি ’৮২র প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ফোজেন ফুডস এক্সপোটার্স এসোসিয়েশনের সচিব শওকত হোসেন বাবুল (৫৫) মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে রেখে গেছেন। তাকে নগরীর গরীবুল্লাহ শাহ মাজার কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন শোক প্রকাশ করেছে।