দ্বাদশ রাশির পূর্বাভাস

আজ ৭ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৭ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৮ ও ৩। শুভবার: শনি ও বৃহস্পতিবার। শুভরত্ন: নীলা ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: বিশ্বস্ত, গতিশীল ও উদ্দীপনাপূর্ণ। নিজের পরিকল্পনা ও ইচ্ছা বাস্তবায়নে আপনি জঙ্গী ও আপসহীন। আপনার বিশ্লষণী ক্ষমতা রয়েছে। যেকোন জটিল পরিস্থিতিও আপনি অনায়াসে বুঝতে পারেন। আপনার সিদ্ধান্তে যুক্তির অভাব না থাকলেও আপনার আচরণ পদ্ধতিতে যুক্তির অভাব থাকতে পারে। আপনি কর্তৃত্বপরায়ণ। সবকিছু নিখুঁতভাবে করতে চান। অন্যের জন্য অনেক কিছুই করতে পারেন। কিন্তু সবটাই নিজের মত করে। আপনার মধ্যে কৌশল ও ডিপ্লোম্যাসীর অভাব অনেকেই শত্রুতে পরিণত করবে। জীবনের প্রথম ভাগ প্রতিবন্ধকতা ও সংঘাতপূর্ণ হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জোসেফ স্ট্যালিন, রাজনীতিক বেঞ্জামিন ডিজেরেইলী, কুর্ট ওয়াইন্ডহেইম, হেনরিখ বোল, অজয় রায়, জেন ফান্ড, ঔপন্যাসিক এন্থনি পাওয়েল, শামস রশীদ, সাবের আহমেদ আজগরী, সাবেক স্পিকার শাসসুল হুদা চৌধুরী। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কর্মস্থলে কোন ঝামেলা হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো আনন্দদায়ক সংবাদ পেতে পারেন। নতুন পরিকল্পনার অগ্রগতির সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কোন বন্ধু আজ আপনাকে সাহায্য করতে পারে। অধিক পরিশ্রমে ক্লান্ত বোধ করবেন। কোন অসুস্থতাকে অবহেলা করবেন না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো। ঠিকাদারী ব্যবসায় সফল হতে পারেন। যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়ীক বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। শেয়ার ব্যবসায় চিন্তা-ভাবনা করে বিনিয়োগ করুন। কর্মস্থলে পরিবেশ খর্ব একটা ভালো থাকবে না। সহকর্মীদের সাথে মনোমালিন্য এড়িয়ে চলুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ঠিকাদারদের জন্য দিনটি শুভ। নতুন কোন কাজ হাতে আসতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। কাউকে ধার-কর্জ দেয়ার আগে খোঁজ-খবর নিন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। পরিশ্রম বেশী হলেও কাজ করে আনন্দ পাবেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ সাংগঠনিক কাজে অগ্রগতি হতে পারে। কোন ধর্মীয় সংস্থার সাথে যুক্ত হতে পারেন। মন প্রশস্ত থাকবে। কাজকর্মে উত্সাহ পাবেন। ব্যবসায়ীক ঝামেলা মিটে যাবে। দূরের যাত্রা শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আইনজীবীদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়ে পরিশ্রম বৃদ্ধি পাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ অকারণ ঝামেলা এড়াতে পারলেই ভাল হয়। তবে ঝামেলা এড়ানো খুব সহজ নাও হতে পারে। শরীর মন ভালো রাখা কঠিন হবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রবাসী আপনজনদের খবর পাবেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ সত্সঙ্গ আনন্দদায়ক হবে। কোন আধ্যাত্মিক ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে। পারিবারিক শান্তি অক্ষুণ্ন থাকবে। গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ব্যবসায়ীক লেনদেনে সতর্ক থাকবেন। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে কোন কারণে অসন্তোষ দেখা দিতে পারে। জন সম্পৃক্ত পেশার সফল পাবেন। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। শরীর খুব একটা ভাল যাবে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। প্রাপ্তিযোগ আছে। আর্থিক সমস্যা কমে আসবে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। সন্তানের কোন সাফল্য আনন্দদায়ক হতে পারে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ আর্থিক দু:শ্চিন্তা কিছুটা কমবে। পাওনা টাকা আদায় হতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। রপ্তানিকারদের জন্য দিনটি শুভ। প্রবাসে আনন্দ পাবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ভ্রমণ অনন্দদায়ক হতে পারে। কোন মাজারে বা তীর্থক্ষেত্রে যেতে পারেন। মন আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। কোন সামাজিক কাজে জড়িত হতে পারেন।