বিনোদন প্রতিদিন চয়েজ

‘সেতু বন্ধন’-এ চাষী নজরুল ইসলাম

আজ রাত ৯টা ৫ মিনিটে দিগন্ত টেলিভিশনে প্রচার হবে দুই প্রজন্মের সফল দুই চিত্র পরিচালককে নিয়ে দিগন্তের সাপ্তাহিক আয়োজন ‘সেতু বন্ধন’। আর এ পর্বে ‘সেতু বন্ধন’-এর সেটে উপস্থিত থাকবেন দেশের খ্যাতিমান চিত্রপরিচালক চাষী নজরুল ইসলাম এবং এ প্রজন্মের সফল চিত্রপরিচালক স্বপন আহমেদ। অনুষ্ঠানে এ পরিচালকদ্বয় জানাবেন তাদের নিজ নিজ সময়ে চলচ্চিত্রে কাজের পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনার কথা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানভীর তারেক এবং অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেন লুত্ফর হাসান।