শিল্পকলায় আজ ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ১৯:৪২
বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত মনজুরে মওলা রচিত এবং আতাউর রহমান নির্দেশিত জাতীয় নাট্যাশালা রেপার্টরি নাটক ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’-এর সপ্তম মঞ্চায়ন আজ। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এটি মঞ্চস্থ হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শামীম সাগর, আতাউর রহমান, পূজা সেন গুপ্ত, মাহফুজ রিজভী, এসএম সালাউদ্দিন, শামীমা আক্তার মুক্তা, জয়িতা মহলানবিশ, এরশাদ হাসান, রাশেদ পারভেজ, অর্ণব, মো. ফকরুজ্জামান চৌধুরী, আমিনুর রহমান মুকুল, গোলাম শাহরিয়ার সিক্ত, মাহফুজ রিপন, সউদ, নূর জামান রাজা, শিলা, বিউটি, পিয়া, মোতালেব, জুয়েল শিশুশিল্পী টইটই হিলালী।