তথ্য বিচিত্রা

স্থান

অস্ট্রেলিয়া হলো বিশ্বের একমাত্র মহাদেশ যেখানে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই। বিশ্বের দীর্ঘতম সড়ক হলো কানাডার টরেন্টোতে অবস্থিত ইয়ংগি সড়ক যার দৈর্ঘ্য হলো ১,৮৯৬ কিলোমিটার বা ১,১৭৮ মাইল। আফ্রিকায় অন্য যেকোনো প্রাণীর তুলনায় হিপোপটেমাসের আক্রমণে অধিক মানুষের মৃত্যু ঘটে। নাম ফ্রেঞ্চ ফ্রাই হলেও সুস্বাদু এই খাবারটির উদ্ভব ঘটেছিল বেলজিয়ামে। বিশ্বের প্রথম পাল তোলা নৌকা আবিষ্কৃত হয় মিশরে। ব্রাজিল হলো বিশ্বের এমন একটি দেশ যার নামকরণ করা হয়েছে একটি গাছের নাম অনুসরণে। আয়তনের দিক দিয়ে ব্রাজিল দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় অর্ধেক। বিশ্বের যেকোনো দেশের চাইতে ভারতে বেশি সংখ্যক ডাকঘর (প্রায় ১ লাখেরও বেশি) রয়েছে। জার্মানির সাথে মোট নয়টি দেশের সীমান্ত রয়েছে।