ভালুকায় ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে, আহত ৩

গতকাল বৃহস্পতিবার সকালে ভালুকা উপজেলার নিঝুরী-মল্লিকবাড়ী সড়কের শান্তিরবাজার সংলগ্ন পানিবান্ডা কাঠুরিয়া খালের এলজিইডির ব্রিজ ভেঙ্গে বালুভর্তি একটি ট্রাক খাদে পড়ে ওই ট্রাকের হেল্পারসহ ৩ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মাঝে দেলোয়ার হোসেনকে (৩৫) ভালুকা হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে।