আজ পাবিপ্রবির
ভর্তি পরীক্ষা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:০৫
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)’র ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের ৪৫৫টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১৮ হাজার ৭০১টি। অর্থাত্ ১টি আসনের জন্য ৪১ জন প্রার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা , বি ইউনিটের পরীক্ষা বিকেল সোয়া ৩টা থেকে সোয়া ৪টা এবং সি ইউনিটের পরীক্ষা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাবনা শহরের ৫টি কেন্দ্রে হবে। কেন্দ্রগুলো হচ্ছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি মহিলা কলেজ, পাবনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।