কাউনিয়ায় আওয়ামী লীগের সম্মেলন
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:০৬
গত বুধবার কাউনিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আনোয়ারুল ইসলাম সভাপতি এবং আব্দুল হান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগের সভাপতি হাকিবুর রহমানের সভাপতিত্বে প্রথম অধিবেশন হয়। বিকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ২য় অধিবেশনে উপস্থিত ছিলেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য আশিকুর রহমান, জেলা প্রশাসক রেজিনা রাজ্জাক প্রমুখ।