চাকরিচ্যুতির খবরে মেরিস্টোপস কর্মীর মৃত্যু

চাকরিচ্যুত হওয়ার খবর পেয়ে বেসরকারি ক্লিনিক মেরিস্টোপস’র মাঠকর্মী জাকির হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে। বুধবার রাতে শের-ই বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিত্করা জানিয়েছেন অতিরিক্ত মানসিক চাপের কারণে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জাকির হোসেনের মৃত্যু হয়। ক্লিনিক সূত্রে জানা গেছে, বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই মঙ্গলবার ক্লিনিকের ১১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। পারিবারিক সূত্রে জানা গেছে, চাকরিচ্যুতির খবর পেয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েন জাকির হোসেন। বুধবার সন্ধ্যায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাত্ক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই সে মারা যায়।