উজিরপুরের ৪শ’ যাত্রী নিয়ে লঞ্চ অচল

পিরোজপুরের ভাণ্ডারিয়া-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ এমভি শাহিদূত উজিরপুরের সন্ধ্যা নদীর সরু খালে আটকা পড়ার ৭ ঘন্টা পর সচল হয়েছে। বুধবার রাতে উজিরপুরের চৌধুরীর হাট নামক স্থানে যাত্রী তোলার জন্য নোঙ্গর করতে গিয়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রীজ ভেঙ্গে সরু খালে ঢুকে পরে লঞ্চটি। স্থানীয় বাসিন্দা ও লঞ্চ কর্তৃপক্ষ রাতভর চেষ্টা করে সকাল ৭টার দিকে লঞ্চটি মুক্ত করে। উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, প্রায় ৪ শতাধিক যাত্রী সেখানে ৭ ঘন্টা আটকা পড়েছিলো। ঘটনার পরপরই অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতয়েন ছিলো। সকালে জোয়ারের পানি বৃদ্ধি পেলে লঞ্চটি মুক্ত করা সম্ভব হয়।