মাওয়া-কাওড়াকান্দি নৌরুট
সোয়া ১০ ঘন্টা পর
ফেরি চলাচল শুরু
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:০৮
কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে সোয়া ১০ ঘন্টা ফেরি পারাপার বন্ধ থাকার পর আবার তা শুরু হয়েছে। বুধবার রাত পৌনে ১২ থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এ রুটে ফেরি সার্ভিস বন্ধ ছিল। ফলে কনকনে শীতে মাঝ নদীতে আটকা পড়া ৪টি ফেরিতে সহস াধিক যাত্রী চরম বিড়ম্বনায় পড়ে। দীর্ঘসময় ফেরি বন্ধ থাকায় ঘাটে দেখা দেয় যানজট। এ সময় উভয় ঘাটে নাইটকোচসহ ৩ শতাধিক যানবাহন আটকা পড়ে। ঘন কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যাতায়াতকারী পণ্য পরিবহনকারী যানবাহন এবং বাস ও নৈশকোচের যাত্রীরা কুয়াশার কারণে প্রতিদিনই পড়ছে চরম ভোগান্তিতে।