নানা সমস্যায় মাদারীপুরের একটি স্কুল

সদর উপজেলার খোয়াজপুর-টেকেরহাট উচ্চ বিদ্যালয়ে নানা সমস্যা বিরাজ করছে। শ্রেণিকক্ষের স্থান সংকুলান সমস্যা প্রকট। দীর্ঘ ৪৪ বছরেও বিদ্যালয়টিতে বিজ্ঞান ভবন নির্মিত হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৮শ’ ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। বর্তমানে শিক্ষক সংকট প্রকট। ৩টি সেকশনের অনুমতি পাওয়া গেলেও শিক্ষক নিয়োগের বরাদ্দ নেই। শিক্ষক সংকটের কারণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। বর্তমানে বিজ্ঞান যন্ত্রপাতির অভাব রয়েছে। প্রায় ৪শ’ ছাত্রী লেখাপড়া করলেও ভাল ছাত্রী মিলনায়তন নেই। গাদাগাদি করে ছাত্রীদের বসতে হয়। আসবাবপত্রের বিশেষ করে বেঞ্চ, চেয়ার, টেবিলের অভাব তীব্র। পুরাতন ভবনের ছাদ ও ভবন সংস্কার প্রয়োজন। বিদ্যালয় মাঠটিতে মাটি ভরাট না থাকায় সামান্য বৃষ্টিতে পানি জমে যায়।