কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:১০
হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নের চেয়ারম্যান মো.কামরুজ্জামান কাঞ্চন ২০১২-১৩ অর্থবছরে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বর্তমান অর্থবছরে রাজস্ব আদায় জনহিতকর কার্যক্রম, আইন-শৃংখলা রক্ষায় অবদান এবং গ্রাম আদালতের বিচারকার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসক কর্তৃক তাকে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছেন। তিনি হোসেনপুর উপজেলার মেছেড়া গ্রামের মরহুম হারেসউদ্দিন সরকারের পুত্র।