সৈয়দপুর সেনানিবাসে
৭১ ব্যাচের সমাপনী
কুচকাওয়াজ
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:১১
সৈয়দপুর সেনানিবাসে গতকাল বৃহস্পতিবার ইএমই সেন্টার এন্ড স্কুলের ৭১তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন মেজর জেনারেল আব্দুল মতিন, এএফডব্লিউসি, পিএসসি, পিটিএসসি কর্নেল কমান্ড্যান্ট, ইএমই কোর ও মাষ্টার জেনারেল অব দি অর্ডন্যান্স। অনুষ্ঠানে ইএমই সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এবিএম গোলাম মোস্তফা, এলডিএমসি, পিএসসি সহ অন্যান্য সামরিক, বেসামরিক কর্মকর্তা-কর্মচারি। ৭১তম রিক্রুট ব্যাচের সব বিষয়ে সর্বশ্রেষ্ঠ রিক্রুট হবার গৌরব অর্জন করেন রিক্রুট নং- ২২৩৯৫ (ওয়েল্ডার) মো. দেলওয়ার হোসেন। প্রধান অতিথি সেরা রিক্রুটকে ব্যাচ পরিয়ে দেন।