ছাতকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:১২
ছাতকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক আলহাজ্ব গিয়াস মিয়ার উদ্যোগে এ আলোচনা সভা হয়। আলহাজ্ব গিয়াস মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমীনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, পৌর কমান্ডার অজয় ঘোষ প্রমুখ।