গোদাগাড়ীর আবাদি
জমিতে ইট ভাটা
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:১৩
গোদাগাড়ীতে কৃষি আবাদি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে ইটভাটা। পরিবেশ মন্ত্রণালয়ের আইন অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবাদকৃত জমি ও জনবসতি এলাকায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী স্থানীয় প্রভাবশালীদের হাত করে দরিদ্র ও সহজ সরল কৃষককে বেশি টাকার প্রলোভন দেখিয়ে আবাদকৃত জমি লীজ নিয়ে ইট ভাটা তৈরি করছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ফসল উত্পাদন হ্রাস পাওয়ার আশংকা করছে কৃষি কর্মকর্তারা।