মীর্জাগঞ্জে আগ্রা শাক খেয়ে ১ জনের মৃত্যু \ ৩ জন অসুস্থ
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:১৪
বুধবার রাতে মীর্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামে হিরন সরদারের বাড়িতে আগ্রা শাক (বন্যশাক) খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ হয়ে পড়ে এবং হিরন সরদারের স্ত্রী শিল্পী বেগম (৩০) মারা যান। অপর ৩ জন হিরন সরদারের ২ কন্যা মনি (৭) ও মালা (৩) এবং তার ভাইয়ের বউ ছকিনা বেগমকে (২৮) বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, হিরন সরদার চট্টগ্রামে দিন মজুরের কাজ করেন। তার অনুপস্থিতে স্ত্রী শিল্পী বেগম বাড়ির নিকটবর্তী রাস্তার পাশ থেকে আগ্রা তুলে এনে রান্না করে। রাতে তারা ঐ শাক দিয়ে ভাত খাওয়ার পরে সকলে অসুস্থ হয়ে পড়ে এবং শিল্পী বেগম মারা যায়। বাড়ির লোকজন অসুস্থ ঐ ৩ জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে ভর্তি করেন।