জাতীয় মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

খুলনা দল চ্যাম্পিয়ন

খুলনা জাতীয় মহিলা ক্রিকেটে নরসিংদীকে ৩০ রানে হারিয়ে চ্যামিপয়ন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ফাইনালে দলটি নরসিংদীর মেয়েদের হারিয়ে এ কৃতিত্ব দেখায়। প্রথমে ব্যাট করতে নেমে খুলনা মহিলা ক্রিকেট দল চার উইকেট হারিয়ে ৩৫ ওভারে ১৮৪ রান তোলে। জবাবে নরসিংদী জেলা মহিলা ক্রিকেট দল সাত উইকেটে ১৫৪ রান করে অলআউট হয়ে যায়। খেলায় খুলনা দলের রোমানা ম্যান অব দ্য ফাইনাল ও একইদলের শুকতারা ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। জাতীয় সংসদের চিপ হুইপ এমএ শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার হারুন-অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মিছবাউর রহমান, জেলা ক্রিকেট কমিটির আহব্বায়ক ফজলুর রহমান ফজলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান কাওছার।