চট্টগ্রাম লিবার্টি ভলিবল লিগ
ব্রাদার্স ইউনিয়ন অপরাজিত চ্যাম্পিয়ন
স্পোটর্স রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
চট্টগ্রামে লিবার্টি ভলিবল লিগে ব্রাদার্স ইউনিয়ন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গত বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন ৩-০ সেটে মোহামেডান ব¬ুজ দলকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়।
ব্রাদার্স ইউনিয়ন প্রথম সেটে ২৫-১৮, দ্বিতীয় সেটে ২৫-১৩ এবং তৃতীয় সেটে ২৫-১৬ পয়েন্টে বিপক্ষকে পিছনে ফেলে এ গৌরব অর্জন করে।
খেলাশেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, ভলিবল উপ-কমিটির চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দিন শামীম ও সম্পাদক অহিদ সিরাজ স্বপন বক্তব্য রাখেন।