এনএসডব্লিউ’র নতুন কোচ শ্রীলংকার হাতুরুসিংহে
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২১:৪১
অ্যান্থনি স্টুয়ার্টের বহিষ্কারের পরে মৌসুমের শেষ পর্যন্ত এনএসডব্লি¬উ ব¬ুজের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলংকার সাবেক টেস্ট খেলোয়াড় চান্ডিকা হাতুরুসিংহে।
চলতি সপ্তাহে এনএসডব্লি¬উ’র বোর্ড সভায় নতুন এই নিয়োগ দেয়া হয়। এই সভায় আরো সিদ্ধান্ত হয় যে, ৪২ বছর বয়সী স্টুয়ার্টের সাথে চুক্তি আর বৃদ্ধি করা হবে না এবং জরুরি ভিত্তিতে তাকে দল ছেড়ে চলে যেতে হবে।
নিজস্ব ওয়েবসাইটে বৃহস্পতিবার তারা জানিয়েছে, স্টুয়ার্টের জায়গায় দলের সহকারী কোচ এবং শ্রীলংকার সাবেক টেস্ট খেলোয়াড় চান্ডিকা হাতুরুসিংহে ২০১২-১৩ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ১৮ মাস যাবত্ স্টুয়ার্ট এই দায়িত্বে নিয়োজিত ছিলেন।
-এএফপি/বাসস