রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২২:০২
কবির উদ্দিন
বরগুনার বেতাগী উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সমাজসেবক কবির উদ্দিন (৬৫) বুধবার দুপুরে উপজেলা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রাম কেওড়াবুনিয়ার পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মমতাজ আলী
নওগাঁর রাণীনগরে গত বুধবার উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত খন্দকার মোশাররফ আলীর ছেলে মুক্তিযোদ্ধা মমতাজ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম পাটওয়ারী, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন, সহ-কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ। তিনি গত মঙ্গলবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর।