মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২২:০৩
এএসএম মেরাজুল করিম
আজ ২১ ডিসেম্বর ফ্লাইট লে. এএসএম মেরাজুল করিমের ১৯তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৯৩ সালের এইদিনে এক বিমান দুর্ঘটনায় বঙ্গোপসাগরে নিখোঁজ হন। সশস্ত্র বাহিনীর ক্যাডেটের সর্বোচ্চ খেতাব সোর্ড অব অনার এবং ওসমানী স্বর্ণপদকপ্রাপ্ত এই বৈমানিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় তার পিতা আলহাজ্ব এমএ রউফ সাহেবের উত্তরাস্থ বাসভবনে (প্লট-৬১৯২, রোড-৬/এ (শেষ মাথা), দলিপাড়া, সেক্টর-৫, উত্তরা, ঢাকা) আজ শুক্রবার বাদ আছর এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।