খালেদা জিয়া ২৬ ডিসেম্বর ১৩টি পথসভায় বক্তব্য রাখবেন

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে নাগরিকদের সম্পৃক্ত করতে ২৬ ডিসেম্বর রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত গণসংযোগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় তিনি অন্তত ১৩টি পথসভায় বক্তব্য দেবেন। স্পটগুলো হলো—গাবতলীর হানিফ এন্টারপ্রাইজ পরিবহন মাঠ, তেজগাঁও থানার কারওয়ান বাজার প্রগতি টাওয়ার সংলগ্ন মাঠ, রমনা থানার সিদ্ধেশ্বরী বালুর মাঠ, বংশাল থানার নয়াবাজার বিএনপি কার্যালয় সংলগ্ন, সুত্রাপুর থানার বাহাদুর শাহ পার্ক, গেন্ডারিয়া থানার সাদেক হোসেন খোকা মাঠ, গেন্ডারিয়ার ধূপখোলা মাঠ, শ্যামপুর থানার ধোলাইপাড় হাইস্কুল মাঠ, কদমতলী থানার বর্ণমালা স্কুল মাঠ, সবুজবাগ থানার বাসাবো সবুজবাগ বালুর মাঠ, খিলগাঁও জোড়পুকুর মাঠ, ভাটারা থানার বাড্ডা নতুন বাজার সংলগ্ন মাঠ।