কলকাতায় হুজি
সন্ত্রাসী মিজান
গ্রেফতার
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২২:২০
ভারতের কলকাতায় গ্রেফতার করা হয়েছে হরকত-উল-জিহাদীর শীর্ষ সন্ত্রাসী মিজানুর রহমানকে। গতকাল বৃহস্পতিবার সকালে কলকাতা দক্ষিণ বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যবসায়ী (খাদিম ফুটওয়্যার) পার্থ রায় বর্মণ অপহরণের মূল অভিযুক্ত এই মিজানুর। কয়েক বছর ধরেই পুলিশ তাকে খুঁজছিল। –খবর আনন্দবাজার পত্রিকার।
এসটিএফ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে এসটিএফ তাকে গ্রেফতারের চেষ্টা করলে বাংলাদেশে পালিয়ে আসে মিজানুর। মিজানুর হরকত-উল-জিহাদীর সক্রিয় সদস্য বলে জানা গেছে। বেশ কয়েকটি সন্ত্রাসীমূলক কাজের সঙ্গেও জড়িত বলে জানা গেছে। বাংলাদেশের পুলিশের হাত থেকে বাঁচতে কলকাতায় পালিয়ে যায়।