অবরোধ গাড়ি ভাংচুর
ছাত্রদলের ৯ নেতার
জামিন লাভ
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১২, ২২:২০
অবরোধে গাড়ি ভাংচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলায় আট সপ্তাহের জামিন পেয়েছেন ছাত্রদলের নয় নেতা। বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. বদরুজ্জামানের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত নেতারা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সিনিয়র সহসভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, প্রথম যুগ্ম সম্পাদক এস এম ওবায়দুল হক নাসির, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মজিদুল হাসান হিরু, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাদীউল কবীর নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন রুম্মন এবং সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ।
জামিন আবেদনকারিগণের পক্ষে এডভোকেট জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট কে এম জাহিদ সারোয়ার কাজল শুনানি করেন। প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর অবরোধের দিন বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের অভিযোগে শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করে পুলিশ।