জোকস
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২০:১৫
:কি বাবু তোমার ভাই এত কাঁদছে কেন?
:আমি আমার লজেন্সটা খাচ্ছি তো তাই!
:কেন ওকে লজেন্স কিনে দাওনি?
:হুমম দিয়েছি তো! তবে ওরটা যখন খাচ্ছিলাম তখনও ও একইভাবে কাঁদছিল।
:বুঝলেন রফিক সাহেব আগে দেশে তৈরি হিয়ারিং এইড ব্যবহার করতাম বলে আপনাদের কথা বুঝতে প্রায়ই অসুবিধা হতো। তবে এবার আমার শালা বিদেশ থেকে এই যে হিয়ারিং এইডটা দেখছেন পাঠিয়েছে, এটা ব্যবহারের পর সবকিছু একেবারে পরিষ্কার শুনতে পাই।
:তা আপনার শালা এখন কোন দেশে আছে?
:না না আমার শালা তো এখনও বিয়েই করেনি!
মা :কি রে অংক পরীক্ষা কেমন হলো?
ছেলে :একটা অংক ভুল হয়েছে মনে হচ্ছে।
মা :বাকি অংকগুলো কি ঠিক মতো দিয়েছিস?
ছেলে :না মা, বাকিগুলো তো দিতেই পারিনি।