বিশ্ব মানবাধিকার দিবস পালন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২০:১৯
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা এস.ডি.এস হল রুমে অনুষ্ঠিত হয়। মোতরাজ গ্রাম উন্নয়ন প্রচেষ্টা ও উপজেলা চেঞ্চ মেকার এ্যালায়েন্স জোট পাঁচবিবির আয়োজনে আমরাই পারি ক্যাম্পেইন উপলক্ষে বিশ্ব মানবাধিবার দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হাই। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি পৌরসভার মহিলা কাউন্সিলর ইভানা আকতার মিনু ও এমজিইউপি’র সভাপতি আলহাজ্ব মমতিয়ার চৌধুরী।
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১০ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স মিলনায়তনে ফোরামের সভাপতি জ্ঞানেন্দ্র কুমার দেবের সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী অনুপম কুমার সিংহের সঞ্চালনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি।
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
পৃথক মন্ত্রণালয় গঠনের দাবিতে সম্প্রতি জামালপুরের মেলান্দহে মানবাধিকার দিবস উদযাপিত হয়। দিবসটি উদযাপনের জন্য ওয়েভ ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে হাসপাতাল ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র্যালী মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গিয়াসউদ্দিন র্যালীর নেতৃত্ব দেন।