আন্তর্জাতিক প্রতিবন্ধী
দিবস পালন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১২, ২০:২০
বানারীপাড়ায় ‘একীভূত সমাজ বির্নিমাণে সংঘবদ্ধ অঙ্গীকারকে’ প্রতিপাদ্য বিষয় করে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষে বার্ডোর উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ডোর নির্বাহী পরিচালক সাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বার্ডোর প্রধান কার্যালয়ের সিনিয়র ব্যবস্থাপক শহিদুউল্লাহ, বানারীপাড়া শাখা ব্যবস্থাপক মো. ওবায়দুর রহমান প্রমুখ।